Site icon Doinik Bangla News

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন, ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র,বার্তা সম্পাদক। 

বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত -এর নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন এবং ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাপ্রধান ।

রবিবার (১৫ মার্চ ২০২৬) দুপুরে সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন।

অনুষ্ঠানে সেনাপ্রধানসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, কুমিল্লা সেনানিবাসে প্রতিষ্ঠিত আর্মি মেডিকেল কলেজ ও নির্মাণাধীন ৫০০ শয্যার হাসপাতালটি দেশের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসে প্রায় ৫ একর জমির ওপর কলেজটির একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে ৭.০৭ একর জমির ওপর নির্মিত স্থায়ী ক্যাম্পাসে কলেজটির কার্যক্রম শুরু হলো।

বর্তমানে কলেজটিতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে সুনামের সাথে কর্মরত রয়েছেন।

Exit mobile version