Site icon Doinik Bangla News

চেক জালিয়াতি মামলায়  মাসুম বিল্লাহ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

দেবীদ্বার প্রতিনিধি।। কুমিল্লা দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় মোঃ মাসুম বিল্লাহ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  মাসুম বিল্লাহ কুমিল্লা দেবিদ্বার উপজেলার মাধাইয়া ইউনিয়নের ভানী গ্রামের মৃত মাওলানা রুহুল কুদ্দুসের সন্তান। আসামি পাওনা টাকা পরিষদের জন্য পাঁচ লক্ষ টাকার একটি চেক দিলে চেকটি প্রত্যাখিত হয়। এ বিষয়ে একই গ্রামের আলী আশরাফ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। দায়রা মামলা  নং – ৮৪৯৭/২০২৩,  সি আর মামলা নং- ১৫৭/২০২২। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ২৬ জুন ২০২৫ ঢাকা মহানগর  ৪নং আমলী আদালত এর বিচারক নাজমুন নাহার তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা প্রদানের নির্দেশ প্রদান করেন।  আজ ঢাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে দেবীদ্বার থানায় আনে।  আগামীকাল মাসুম বিল্লাহকে  আদালতে প্রেরণ করা হবে।

Exit mobile version