Site icon Doinik Bangla News

শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি দৈনিক বাংলা নিউজের নির্বাহী সম্পাদক মওদুদ আব্দুল্লাহ।

 

কুমিল্লা প্রতিনিধি:
দৈনিক বাংলা নিউজের নির্বাহী সম্পাদক ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শ্বাসকষ্টজনিত জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।

এ সময় তিনি তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। তাঁর অসুস্থতার খবরে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেছেন।

সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

Exit mobile version