Site icon Doinik Bangla News

অজিত গুহ মহাবিদ্যালয়ের হিতৈষী সদস্য নির্বাচিত হলেন বিএনপি নেতা ভিপি দুলাল

কুমিল্লা আদর্শ সদর অজিত গুহ মহাবিদ্যালয়ের হিতৈষী সদস্য নির্বাচিত হলেন বিএনপি নেতা মো. মাহবুবুর রহমান

কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ কলেজের সাবেক ভিপি জনাব মো. মাহবুবুর রহমান (দুলাল) ভাই।

তিনি সদ্য কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদ”-এর হিতৈষী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার এই মনোনয়ন শিক্ষা ও সমাজ উন্নয়নে তার প্রতিশ্রুতি ও অবদানেরই স্বীকৃতি। রাজনৈতিক অঙ্গনে যেমন তিনি সুপরিচিত, তেমনি শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয়।

স্থানীয় জনগণ আশা প্রকাশ করছেন, তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় কলেজের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Exit mobile version