
অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমে নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পুলিশ সুপার আনিসুজ্জামান। মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
কুমিল্লার কয়েকটি চাঞ্চল্যকর ঘটনায় দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার এবং ১৫ কোটি টাকার মাদক কারবারের ঘটনায় পরিচালিত গ্রেফতার অভিযান জেলা পুলিশের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে আলোচিত হচ্ছে।
একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন পুলিশ সুপারের দায়িত্ব পালন ও কার্যক্রম সংবাদ পরিবেশনের সুযোগ হয়েছে। তবে বর্তমান পুলিশ সুপার আনিসুজ্জামানের কর্মতৎপরতা, দায়িত্ববোধ এবং অপরাধ দমনে আন্তরিকতা বিশেষভাবে প্রশংসনীয়।
অপরাধ সংঘটিত হওয়ার পর বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যমে অপরাধসংক্রান্ত তথ্য পুলিশ সুপারের নজরে আনা হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট বিশেষ তদন্ত টিমের মাধ্যমে তথ্য যাচাই ও তদন্ত করে অপরাধের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশের এমন দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা বলতে এমন কার্যকর উদ্যোগকেই বোঝায়। অপরাধীর কোনো দল, পরিচয় কিংবা প্রভাব নয়, অপরাধের বিষয়টিই আইনের কাছে মুখ্য হওয়া উচিত। আইনের শাসন প্রতিষ্ঠায় এই নীতির ধারাবাহিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
অপরাধ দমনে আন্তরিক ভূমিকার জন্য পুলিশ সুপার আনিসুজ্জামান, বিশেষ তদন্ত টিম, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কুমিল্লা জেলা পুলিশের সংশ্লিষ্ট সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। একই সঙ্গে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়ের প্রতিও কৃতজ্ঞতা।
কুমিল্লার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.