Site icon Doinik Bangla News

আগামীকাল থেকে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু,ভোটের আমেজ কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রচারণা শুুরু হবে আগামীকাল থেকে। কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ও শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা । এ আসনে মোট ৮ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনকে উৎসবমুখর করতে সব প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে ভোট প্রার্থনা করবেন।এবং দিবেন নির্বাচনী এস্তেহার।

তবে নির্বাচনী প্রচারণায় আছে কিছু বিধিনিষেধ

২০২৬ সালের বাংলাদেশ জাতীয় নির্বাচন-এর নির্বাচনী প্রচারণার জন্য ইসি (Election Commission) বা নির্বাচন কমিশন থেকে নতুন করে কিছু বিধি নিষেধ চালু হয়েছে। এগুলো মূলত এরকম

১. পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ

২. বিলবোর্ডের সীমা

৩. পরিবেশগত নিয়ন্ত্রণ

৪. ড্রোন বা প্রযুক্তির অপব্যবহার

৫. অনলাইন ও সোশ্যাল মিডিয়া বিধি

৬. নির্দিষ্ট স্থানগুলোতে প্রচারণা নিষিদ্ধ

৭. প্রচারণার সময়সীমা


উল্লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ও সাজা

এ ছাড়াও জনগনের কাছে ভোট চাইতে গিয়ে প্রার্থীদের অনুসারীদর মধ্যে সংঘাতের আশঙ্কা করা যাচ্ছে।এ বছরের নির্বাচনে বাড়তে পারে সংঘাত, কারণ অতীতে জুলাই আন্দোলনে লুট হওয়া পুলিশের অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার হয়নি এবং সীমান্ত পেরিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ বাড়াচ্ছে বাড়তি চিন্তা ।

আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নজরদারি জোরদার করতে হবে এবং বাড়াতে হবে গোয়েন্দা নজরদারি। সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠ প্রশাসনের পেশাদারিত্ব বজায় থাকলে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। 

নির্বাচন উৎসব–নিরাপত্তা চ্যালেঞ্জ:

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব:

সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, যাতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে নির্বাচিত করতে পারে।

Exit mobile version