
কুমিল্লা জেলা সুজনের সাধারণ সম্পাদক আলী আহসান টিটু
কুমিল্লা প্রতিনিধি:
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাওয়া নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠের সামনে কুমিল্লা জেলা মহানগর ও উপজেলা সুজনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নাগরিক অধিকার, গণতন্ত্র, সুশাসন, রাজনৈতিক সংস্কৃতি ও দেশের সামগ্রিক উন্নয়নে সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুমিল্লা জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে কখনো মন দেই না, মনের কার্বন কপি দিলেও মূল কপি দিই না। তার এ বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি সুজনের নিরপেক্ষ অবস্থানের বিষয়টি উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সুজনের সভাপতি শাহ মো. আলমগীর খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, লালমাই উপজেলা সুজনের সভাপতি শরীফ মজুমদার, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা হক, কুমিল্লা মহানগর সুজনের সভাপতি অ্যাডভোকেট শামীমা জাহান, অর্থ সম্পাদক সামছুন নাহার ঝুমুর, জেলা কমিটির নির্বাহী সদস্য দিল আফরোজা রুমা এবং কুমিল্লা মহানগর সুজনের নির্বাহী সদস্য, লেখিকা ও বাচিকশিল্পী দিল আফরোজা রুনা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনপিবির লাকসাম উপজেলা প্রতিনিধি আফরাতুল করিম রিমু এবং দৈনিক বাংলা নিউজের লাকসাম উপজেলা প্রতিনিধি এস এ বাদশাহ সহ বিভিন্ন পর্যায়ের নাগরিক ও সুজনের প্রতিনিধিরা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) একটি দল নিরপেক্ষ নাগরিক সংগঠন। ২০০২ সালে যাত্রা শুরু করা সংগঠনটি দীর্ঘদিন ধরে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করে আসছে।
নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম সুজনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভোটারদের সচেতন করা, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে জনগণের সামনে তুলে ধরা এবং প্রার্থীদের মুখোমুখি করে নাগরিকদের প্রশ্ন করার সুযোগ তৈরির মাধ্যমে সংগঠনটি সচেতন ভোটার গড়ে তুলতে ভূমিকা রাখছে।
এছাড়া স্থানীয় সরকারকে শক্তিশালী করা, জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নাগরিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সুজন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।
তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে আলোচনা সভা, নাগরিক সংলাপ, কর্মশালা, বিতর্ক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সুজনের দুই যুগ পূর্তির এ আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.