
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ। গত শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের খুতবা চলাকালে কুমিল্লার নুরপুর-তেলিকোনা সড়কে এ মিছিলের ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কয়েকজন নেতাকর্মী নুরপুর-তেলিকোনা সড়কে একত্রিত হয়ে প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের একটি ঝটিকা মিছিল করেন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
পুলিশের অভিযানে মিছিলে নেতৃত্বদানকারী হিসেবে চিহ্নিত কাইয়ুম এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে আজিজুর রহমান নিরব, হাসিব ও জামিল ইসলামসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
এদিকে, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.