
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার সামনে বিসমিল্লাহ কম্পিউটারের মালিক জাকির হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শান্ত কম্পিউটারের মালিক সাহেল ও তাঁর ছেলে শান্ত।
সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করেন, পাশের দোকান বিসমিল্লাহ কম্পিউটারের মালিক জাকির হোসেন তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এ সময় তাঁরা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং হয়রানি থেকে মুক্তির দাবি জানান।
লিখিত বক্ত্যবে শান্ত কম্পিউটার এর মালিক মুগলটুলী এলাকার সাহেল এর ফয়সাল আহাম্মেদ শান্ত বলেন,গত২৪ মে কোতোয়ালী মডেল থানার সামনে আমরা পাশাপাশি দোকানদার।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে হাতাহাতি হয়।এ ঘটনাকে জাকির হোসেন এর স্ত্রী কে নিজেরা মাথা কেটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে সার্টিফিকেট নিয়ে মিথ্যা মামলা দায়ের করেন। এ মিথ্যা মামলা থেকে আমি ও আমার বাবা জামিন নিয়ে আসলে জাকির হোসেন আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দাখিল করেছি। তখন অভিযোগ এর তদন্ত কারী কর্মকর্তা দু'পক্ষকে শান্ত থাকার কথা বলে ঈদের পরে মিমাংসা করে দিবে বলে জানান।যখন এস আই সুমন এর কাছে আমরা যাই তখন জাকিরের স্ত্রী র মাথায় কোন কাটা ছিল না।পরে আদালত কে বিভ্রান্ত করতে এবং মামলা কে গুরুত্ব দেবার জন্য নিজেরা মাথা কেটে মিথ্যা মামলা দায়ের করেন। আমরা এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে
ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ সময় মো: সাহেল,মোহন মিয়া,ফারহান হোসেন,কে এম স্বপন সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন ভূইয়া বলেন,উভয় পক্ষের মামলা টি তদন্তনাধীন আছে।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.