
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার পদুয়ারবাজার রেল ওভারপাস পল্লিবিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার অংশে ব্যারিকেড (গতিরোধক) অপসারণের দাবীতে তথা গতকাল রেল বাস সংঘর্ষের ঘটনায় ১২ জন নিহতের প্রতিবাদে আজ কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে পল্লী বিদ্যুৎ সংলগ্ন পদুয়ার বাজারের ইউটার্ণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মহাসড়কে হতাহতদের ক্ষতিপূরণ দাবি করা হয়।
মংগলবার বিকেল ৪ টায় পদুয়ারবাজার বিশ্বরোডে মহানগর কুমিল্লা বাঁচাও মঞ্চ ও সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা বাঁচাও মঞ্চ ও জেলা কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পদুয়ারবাজার বিশ্বরোড এখন মরণফাঁদে পরিণত হয়েছে। জাতীয় এ মহাসড়কের কুমিল্লা অংশে ১০৫ কিলোমিটারে ত্রুটিপূর্ণ সড়কে লক্ষাধিক লোক আহত নিহত হয়েছে, জাতীয় অর্থনীতি লাইফলাইন খ্যাত এ সড়কের প্রভাবে অর্থনৈতিক জাতীয় প্রবৃদ্ধি অর্জনেও রয়েছে গুরুত্বপূর্ণ অবদান,ফলে এ সড়কের ত্রুটিপূরণ ব্যবস্থায় জনগণের মরণফাদ অপসারণের লক্ষ্যে কর্মসূচিতে বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো নাসির উদ্দিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো আব্দুল মোতালেব মজুমদার,যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন,যুগ্ম আহবায়ক মো মোশাররফ হোসেন স্বপন,জামাল উদ্দিন চৌধুরী ,কুমিল্লা দক্ষিণের বাঁচাও মঞ্চের আহবায়ক ইন্জিনিয়ারি আক্তারুজ্জামান রিপন,
কুমিল্লা আদশ সদর উপজেলা কুমি,
সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা বাঁচাও মঞ্চের আহবায়ক মোতাহের হোসেন মজুমদার, সদস্য সচিব শাহজালাল সওদাগর,
মহানগরের ২১ নং ওয়ার্ডের সদস্য সচিব মো মাহবুবুর রহমান ৪ নং ওয়ার্ডের সদস্য সচিব মো রফিকুল ইসলাম বালন সহ প্রমুখ।
বক্তারা জননেতা মনিরুল হক চৌধুরীর পক্ষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে অবিলম্বে রেলওভার পাস পল্লী বিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ, পদুয়ার বাজারের সড়কের ব্যারিকেড অপসারণ ও নিহত এবং আহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের নিকট দাবী জানান। পাশাপাশি গত ২২ মাচের রেল দূঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.