
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা উদবাদুল বাড়ি আবুর উদ্যোগে ভক্তবৃন্দের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এ উপলক্ষে কুমিল্লা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের ছাতিপট্টি অজিত গুহ কলেজ রোডের উভয় পাশে দুটি পানি বিতরণ স্টল স্থাপন করা হয়। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপু।
পানি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান দুলাল (ভিপি), ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ সরকার নিপু, সিনিয়র সহ-সভাপতি ও মহানগর বিএনপির সদস্য কিশোর দেবনাথ, বিএনপি নেতা খলিলুর রহমান, মো. আলম, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফখরুল আলম উল্লাস, ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল আলম তিতাস, কাজী আরাফাত, ছাত্রদল নেতা কাশফিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচির মাধ্যমে রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্তবৃন্দের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.