
কুমিল্লা প্রতিনিধিঃ
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ প্রায় ৪০ কিলোমিটার যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) মহাসড়কের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এর মধ্যে গুরুতর অসুস্থ এক রোগীকে বহনকারী অ্যাম্বুলেন্সও যানজটে আটকা পড়ে।
জানা গেছে, প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর অ্যাম্বুলেন্সের ভেতরেই আমিরুন্নেছা নামে ওই হৃদরোগীর মৃত্যু হয়। এতে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
যানজটের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ সারিতে আটকা পড়ে যানবাহন। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স, জরুরি সেবার যানবাহন ও দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
দীর্ঘ এই যানজটের কারণে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.