Site icon Doinik Bangla News

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার বড় কাঁচি এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইকোনো বাস

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Exit mobile version