
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা রেলস্টেশন থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের দিকে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশনে অবস্থানরত যাত্রীরা জানান, এক বৃদ্ধ ব্যক্তি দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে ঘুমিয়ে আছেন বলে মনে হচ্ছিল। পরে তার শরীরের ওপর মাছি ভনভন করতে দেখা যায় এবং কোনো ধরনের নড়াচড়া না থাকায় সন্দেহ সৃষ্টি হয়। একপর্যায়ে তার শরীর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে স্টেশনে থাকা কয়েকজন ভাসমান মানুষ জানান, ওই বৃদ্ধের বাড়ি মৌলভীবাজার জেলার কোনো এলাকায় হতে পারে।
এ ঘটনায় স্টেশনে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.