
দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে ড্রোন দেখে পালানোর দাবি
নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়িতে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আড়ালে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র মহড়ার অভিযোগ উঠেছে। অবরোধ চলাকালে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় অস্ত্রধারীদের ঘোরাফেরা করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রের দাবি। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, অবরোধ চলাকালে ইউপিডিএফের একটি সশস্ত্র দল মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। এ সময় তাদের হাতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। তাদের এমন চলাচলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
অভিযোগ অনুযায়ী, অস্ত্রধারীদের তৎপরতা পর্যবেক্ষণ এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি নজরদারিতে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ড্রোন ব্যবহার করা হয়। ড্রোনের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
পাহাড়ি এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের সশস্ত্র তৎপরতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
তবে এ ঘটনায় অস্ত্রধারীদের পরিচয়, অস্ত্রের ধরন, ড্রোনের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত হওয়ায় সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.