Site icon Doinik Bangla News

কুমিল্লা গোমতী নদীর পাড় থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার গোমতী নদীর টিক্কার চর এলাকায় নদীর উত্তর পাড় থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত ব্যক্তির নাম হুমায়ুন। তিনি কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, হুমায়ুনকে হত্যা করে মরদেহ গোমতী নদীর পাড়ে ফেলে রাখা হয়েছে

মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তা ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যার প্রকৃত কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version