
স্টাফ রিপোর্টার, কুমিল্লা।
কুমিল্লা নগরীতে পেশাজীবী ও মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্র-কে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে টার্গেট কিলিংয়ের পরিকল্পনায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হঠাৎ করে ওই চক্রের তৎপরতার ধরন পরিবর্তিত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিগত প্রায় এক দশক ধরে একটি চক্র ধারাবাহিকভাবে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। সর্বশেষ ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর থেকে পুনরায় হুমকি ও ষড়যন্ত্রের তৎপরতা শুরু হয়, যা ২০২৬ সালের ২ জানুয়ারি পর্যন্ত বিভিন্নভাবে অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ২০২৭ সালের ৩ মে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৭) করেন। জিডিতে উল্লেখ করা হয়, পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যাতে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যেতে পারে।
অভিযোগ রয়েছে, অভিযুক্তরা মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে নতুন নতুন ইস্যু তৈরি করছে। ২০২৪ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এসব ঘটনার বিষয়ে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং একাধিক অনলাইন গণমাধ্যমে প্রতিবেদন ও ডকুমেন্টারি নিউজ প্রকাশিত হয়। এসব বিষয় কুমিল্লার অনেক মানুষের কাছেই পরিচিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত অগ্রগতি না থাকায় ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, মামলার তদন্তে অভিযুক্তদের পাশাপাশি অজ্ঞাতনামা সহযোগীদের সম্পৃক্ততার বিষয়টি থাকলেও প্রকৃত অপরাধীদের শনাক্তে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এতে অপরাধীরা আগাম ঘোষণা দিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে বলে দাবি করা হচ্ছে।
মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা ও সম্ভাব্য সহিংস পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসনের পাশাপাশি যৌথবাহিনী ও কোস্টগার্ডের কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় মানবাধিকারকর্মীরা।
তাদের দাবি, ষড়যন্ত্রের ইন্ধনদাতা ও সহযোগীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
তারা আরও বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং বড় ধরনের সহিংস ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.