Site icon Doinik Bangla News

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

স্টাপ রিপোর্টার কুমিল্লা। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্রদান করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়। তিনি নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশনা ও দিকনির্দেশনা প্রদান করেন।

ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও স্ট্যান্ডবাই টিমসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে করণীয়-বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন।

পরিশেষে পুলিশ সুপার মহোদয় নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য ও নিরাপদ দায়িত্ব পালনের জন্য দোয়া কামনা করে ব্রিফিং প্যারেডের সমাপনী ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জগণসহ নির্বাচন ডিউটিতে আগত বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সম্মানিত সদস্যবৃন্দ।

Exit mobile version