
কুমিল্লা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরবর্তী সময়ে কুমিল্লায় নবনির্বাচিত সংসদ সদস্য -এর সঙ্গে সাবেক কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র -এর পরিবারের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতে উভয় পরিবারের সদস্যরা পরস্পরের খোঁজখবর নেন এবং কুমিল্লার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। মতপার্থক্য থাকলেও এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় উভয় পরিবারের ঘনিষ্ঠজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.