
কুমিল্লা প্রতিনিধিঃ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লা সরকারি কলেজ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা সরকারি কলেজ ছাএদল। ভাষা শহিদদের স্মরণে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটির নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাছানাত স্যার। তিনি ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগকারী শহিদদের স্মরণে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজ ছাএদলের সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন, ফুয়াদ, শাওনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.