
ডেস্ক রিপোর্ট:
খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা দিলারা আক্তার অহি।
গত ৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্যাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রামগড় উপজেলায় পদায়ন করা হয়।
দিলারা আক্তার অহি এর আগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পটুয়াখালী জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি প্রশাসনিক দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার পরিচয় দিয়েছেন।
দিলারা আক্তার অহি ফেনী জেলার ফুলগাজী উপজেলার কহুয়া মজুমদার বাড়ির সন্তান। তার পিতা আবদুল ওয়াদুদ মজুমদার এবং মাতা তফুরে আরা বেগম।
শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৭ সালে এসএসসি এবং ২০০৯ সালে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেন। তার শৈশব ও কৈশোরের একটি বড় অংশ কেটেছে নানার বাড়ি ফেনীর মুন্সীরহাটের দক্ষিণ তারালীয়া কাজী বাড়িতে।
নতুন কর্মস্থল রামগড়ে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি স্থানীয় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং এলাকার উন্নয়ন, জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.