
ক্যান্সার আক্রান্ত নারীকে ৫ হাজার টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার লাকসামের ইছাপুরা গ্রামে সামাজিক ও মানবিক কাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ইছাপুরা প্রবাসী ঐক্য ফাউন্ডেশন। আত্মপ্রকাশের পর সংগঠনটির প্রথম অনুদান হিসেবে ইছাপুরা মিয়াজী বাড়ির নজির আহমেদ পাকিস্তানীর স্ত্রী রাবেয়া বেগমকে চিকিৎসা সহায়তা হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
রাবেয়া বেগম বর্তমানে দন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় সহায়তার উদ্দেশ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া মাদ্রাসার প্রিন্সিপাল কারী হাবিবুর রহমান, ইছাপুরা সমাজ প্রতিনিধি আব্দুল কাদের, সমাজসেবক মঞ্জুর আলম, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রাজু ও মোহাম্মদ ফয়সাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংগঠনটির প্রথম উদ্যোক্তা হিসেবে কাজ করছেন মোহাম্মদ উমর ফারুক, যিনি মালয়েশিয়া প্রবাসী, এবং বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সোহাগ। তাদের উদ্যোগে প্রবাসী ও স্থানীয়দের সমন্বয়ে গড়ে উঠেছে এই মানবিক সংগঠন।
ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা ও মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ উমর ফারুক বলেন, “দলমত নির্বিশেষে আমরা গ্রামের সকল অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে ইছাপুরা গ্রামের অসহায়, দরিদ্র, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সংগঠনটির আত্মপ্রকাশের প্রথম কার্যক্রম হিসেবে ক্যান্সার আক্রান্ত রাবেয়া বেগমকে চিকিৎসা সহায়তা প্রদানকে স্থানীয়রা মানবিক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.