
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কুমিল্লার লাকসামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে লাকসাম পৌরসভা প্রাঙ্গণে এ উপলক্ষে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন” স্লোগান সামনে রেখে ব্যানার নিয়ে মানববন্ধন ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসা-বাড়ি, আশপাশের এলাকা ও কর্মস্থল পরিষ্কার রাখতে হবে।
তারা আরও বলেন, জমে থাকা পানি এডিস মশার প্রধান প্রজননস্থল। তাই ফুলের টব, টায়ার, ড্রাম, পানির ট্যাংকসহ যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। একই সঙ্গে সবাইকে সতর্কতা অবলম্বন করে মশার বংশবিস্তার রোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে একটি সচেতনতা র্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.