Site icon Doinik Bangla News

লাকসামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
“ভোক্তার অধিকার রক্ষা করি, নিরাপদ বাজার গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আজ সকালে লাকসাম বাইপাস হাউজিং এলাকায় কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাকসাম উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা“সচেতন ভোক্তা, শক্তিশালী দেশ। প্রতারণা নয়, চাই ন্যায্য অধিকার। ন্যায্য দাম ও নিরাপদ পণ্য পাওয়া ভোক্তার মৌলিক অধিকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে”বাজর মনিটরিং ও বাজারে ভেজাল খাদ্য, অতিরিক্ত দাম আদায় এবং ভোক্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে কঠোর সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

র‍্যালি ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্যাবের সাধারণ সম্পাদক কাজী মাসউদ, লাকসাম উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহীন, পান্না আক্তার, নাজমুন সুলতানা ববি, হেলাল উদ্দিন কামাল, শাহ এমরান, কামরুজ্জামান আরিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

পরে ক্যাবের নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন দোকান ও বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের ভোক্তাদের সাথে সদাচরণ করার আহ্বান জানান। এ সময় পণ্যের গায়ে উল্লেখিত দামের বেশি মূল্য না নেওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

বিশেষ করে মিষ্টির দোকানগুলোতে ভেজাল মিষ্টি, হাইড্রোজেন মিশ্রিত রং ব্যবহার, বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি না করার বিষয়ে জোরালোভাবে নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করা এবং ভোক্তাদের সাথে ভালো আচরণ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

ক্যাব নেতৃবৃন্দ বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে হলে ব্যবসায়ী ও ভোক্তা উভয় পক্ষের সচেতনতা জরুরি। সবাই মিলে সচেতন হলে নিরাপদ ও ন্যায্যমূল্যের বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

Exit mobile version