
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলার ৬নং উত্তরদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামারবাগ গ্রামের কাবলি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মো: আবুল খায়েরের বসতঘরের সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও বাড়ির অন্যান্য লোকজন চিৎকার করতে থাকে। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র ফায়ার ফাইটারগণ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে আশপাশের ঘর-বাড়িগুলো রক্ষা পেয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ(৭ এপ্রিল) মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় পুরো ঘরে। ঘরে থাকা লোকজন দ্রুত ঘর থেকে বের হতে পারলেও কোন মালামাল বের করতে পারেনি মুহুর্তেই পুরো ঘর জ্বলে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। আগুনে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সবাই মো: আবুল খায়ের ও তাঁর পরিবারের জন্য দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.