
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে মহান ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষা সৈনিক আব্দুল জলিল-এর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন লাকসাম উপজেলা প্রশাসন ও লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা সৈনিক আব্দুল জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদ উল্যাহ সবুজ।
এছাড়া লাকসাম প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা ভাষা সৈনিকের কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং কবর জিয়ারত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই ভাষা সৈনিক আব্দুল জলিলের ভাষা আন্দোলনে অবদান স্মরণ করেন। এ সময় তাঁর লেখা বই ও সংগ্রামী জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করা হয়। ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। সকালে ফুল দিয়ে শ্রদ্ধ্যা নিবেদন করেন উত্তরদা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.