
সৌদি আরবে স্ট্রোক করে মারা গেছেন সাতক্ষীরার সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের উত্তর চুপড়িয়া গ্রামের যুবক হাফেজ তারেক রহমান। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তারেক রহমান উত্তর চুপড়িয়া গ্রামের আনসার আলীর ছেলে। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থানকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
তারেক রহমানের অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে স্মরণ করে এক স্থানীয় ব্যক্তি বলেন, ‘তারেক খুবই ভালো ও অমায়িক স্বভাবের ছেলে ছিল। দেখা হলেই হাসিমুখে সালাম দিত। কুশল বিনিময় করে আন্তরিকতার সঙ্গে জানতে চাইত, কেমন আছেন, কোথায় যাচ্ছেন। তার সুন্দর ব্যবহার ও আন্তরিকতা সহজেই মানুষের মন জয় করত। তাঁর এমন অকালমৃত্যুর খবর সত্যিই মেনে নেওয়া কঠিন।’
প্রবাসে পরিবারের স্বপ্ন পূরণ ও জীবিকার তাগিদে থাকা এই তরুণের এমন অকালপ্রয়াণে শোকাহত পরিবার-পরিজন ও এলাকাবাসী। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।
মরহুম হাফেজ তারেক রহমানের রুহের মাগফিরাত কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.