১৯ দিনের ছুটিতে চেয়ারম্যানের বিদেশ গমন

পেরুল দক্ষিণে ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে প্রশ্ন নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার ৬ নম্বর পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই ১৯ দিনের ছুটিতে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা আলোচনা তৈরি হয়েছে। তাঁর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাহেব উল্লাহকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

লাকসামে বিতর্কিত প্রেসক্লাবের অনুমোদন দিলেন এমপি এখতিয়ার নিয়ে জনমনে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি: কুমিল্লার লাকসামে সাংবাদিকদের পেশাগত সংগঠন লাকসাম প্রেসক্লাবের কমিটি গঠন ও অনুমোদনকে কেন্দ্র করে সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিয়ে তাঁর এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের একটি অংশ। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, লাকসাম প্রেসক্লাব দীর্ঘ বছর

দাউদকান্দি থানার দরজা ভেঙে ২২ কিশোর গ্যাংয়ের সদস্য পলাতক।

থানা ভাংচুর করে পালিয়ে যাওয়া অভিযোগ নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় সন্দেহভাজন হিসেবে ২৮ কিশোরকে আটকের পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে থানার একটি কক্ষের দরজা ও আসবাবপত্র ভেঙে ২২ কিশোর বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ

কুমিল্লাজুড়ে বিশেষ অভিযানে কয়েক ঘণ্টায় ৬ শতাধিক কিশোর-তরুণ আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলাজুড়ে কিশোর অপরাধ ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে গত তিন ঘণ্টায় প্রায় ছয় শতাধিক কিশোর ও তরুণকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীর সংখ্যাও রয়েছে বলে জানা গেছে। অভিযানের সময় অনেকের কাছে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র পাওয়া যায়নি।

মনোহরগঞ্জে যুবলীগ নেতা ‘জাইল্লা মোহাম্মদ’ গ্রেপ্তার

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মাহমুদুল হাসান ওরফে ‘জাইল্লা মোহাম্মদ’কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিশেষ করে রাজনৈতিক বিরোধীদের ভয়ভীতি দেখানো ও

রাত ১২টা থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, লিটারে ২০ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। একযোগে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নির্ধারিত দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। অর্থাৎ রোববার দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন দামে জ্বালানি

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফ্ল্যাটটির ভেতরে

লাকসাম-মনোহরগঞ্জে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

লাকসামের ৮ ও মনোহরগঞ্জের ৪ ইউনিয়নে প্রার্থী তালিকা প্রকাশ লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলার ৮টি ইউনিয়ন এবং মনোহরগঞ্জ উপজেলার আংশিক ৪টি ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত এ তালিকায় লাকসামের প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে এবং মনোহরগঞ্জের চারটি

চাঁদার প্রতিবাদ করায় লাকসামে সিএনজি চালককে মারধরের অভিযোগ

শ্রমিক অফিসে ডেকে মারধরের অভিযোগে,লাকসামে মানববন্ধন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে সিএনজি স্ট্যান্ডে কথিত অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদ করায় ফখরুল ইসলাম সুমন নামে এক চালককে শ্রমিক অফিসে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লাকসাম বাইপাস এলাকার নাঙ্গলকোট সিএনজি স্ট্যান্ডে মানববন্ধন করেছেন সাধারণ সিএনজি চালক ও শ্রমিকরা। মানববন্ধন

লাকসামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের ঐক্য, মতপ্রকাশের স্বাধীনতা ও আধুনিক লাকসাম পৌরসভা গঠনের প্রত্যয় লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁর ব্যক্তিগত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান