Site icon Doinik Bangla News

আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম উদ্যোগে বিশ্ব শ্রমিক দিবসে শ্রমিকদের মাঝে খাবার ও ছাতা বিতরণ।


কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
১লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার তরুণ প্রজন্মের উদ্যোগে এক ব্যতিক্রমী মানবিক কর্মসূচি পালিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কর্মরত অসহায় ও নিম্নআয়ের শ্রমিকদের মাঝে খাবার ও ছাতা বিতরণ করা হয়।
তরুণদের এই উদ্যোগে শতাধিক শ্রমজীবী মানুষ উপকৃত হন। প্রখর রোদ ও বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় রেখে শ্রমিকদের হাতে ছাতা তুলে দেওয়া হয়, পাশাপাশি তাদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থাও করা হয়।
আমরা কুমিল্লার তরুণ প্রজন্মের আহবায়ক পিয়ারে মাহবুব বলেন
“শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের সম্মান ও কষ্টের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই ছোট প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে অংশগ্রহণকারী
সদস্য সচিব সাজ্জাদ খান বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।
এসময় শ্রমিকরা তরুণদের এই উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের জন্য অনেক সহায়ক ও অনুপ্রেরণাদায়ক।”
বিশ্ব শ্রমিক দিবসে কুমিল্লার তরুণদের এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Exit mobile version