কুমিল্লায় শহীদ সাদমান ও মাসুম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কৃষ্ণপুর একাদশের শিরোপা জয়।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে অনুষ্ঠিত "জুলাই শহীদ সাদমান ও মাসুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট"-এর ফাইনাল খেলা শুক্রবার বিকেল ৪টায় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কৃষ্ণপুর একাদশ ২-০ গোলের ব্যবধানে বামইল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের

কুমিল্লায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে ভক্তদের মাঝে পানি বিতরণ।

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা উদবাদুল বাড়ি আবুর উদ্যোগে ভক্তবৃন্দের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ উপলক্ষে কুমিল্লা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের ছাতিপট্টি অজিত গুহ কলেজ রোডের উভয় পাশে দুটি পানি বিতরণ স্টল

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।

ত্রাণ, বিশুদ্ধ পানি ও বিনামূল্যে চিকিৎসাসেবাসহ মানবিক কার্যক্রম জোরদার ষ্ট্রাফ রিপোর্টার, চট্টগ্রাম। ১১ জুলাই ২০২৬। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার হাজারো মানুষ যখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন, ঠিক সেই সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গত মানুষের খাদ্যসংকট,

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভাঙচুর, নকলের সুযোগ না পেয়ে তাণ্ডবের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পরীক্ষা শেষে উপজেলার ফাতেমা-মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, প্রশ্ন তুলনামূলক কঠিন হওয়ায় কয়েকজন পরীক্ষার্থী নকল করার সুযোগ দাবি করেন।

বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচ নিয়ে সরগরম তারকা ও ভক্তরা, চলছে আলোচনা-সমালোচনা।

স্ট্রাফ রিপোর্টারঃ বিশ্বকাপের গতকালের ম্যাচ শেষ হলেও তার উত্তাপ এখনো ছড়িয়ে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচের নাটকীয় মুহূর্ত, গোলের সুযোগ হাতছাড়া, কোচের কৌশল এবং রেফারিংয়ের সিদ্ধান্ত নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ব্রাজিল, মিশর ও আর্জেন্টিনা দলের সমর্থকরাই নিজেদের অবস্থান থেকে নানা যুক্তি তুলে ধরছেন। কেউ বলছেন, জয়ী দল দুর্দান্ত পরিকল্পনায় খেলেছে। আবার কেউ মনে

কলমে স্বপ্ন, সৃষ্টিতে সীমানাহীন যাত্রা: আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল

নিজস্ব প্রতিবেদক সাহিত্য কখনো কেবল শব্দের বিন্যাস নয়; এটি একজন মানুষের জীবন, সংগ্রাম, অনুভূতি এবং সমাজকে দেখার এক অনন্য দৃষ্টিভঙ্গির প্রকাশ। সেই আলোয় নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল। চট্টগ্রামের মাটি থেকে উঠে এসে তিনি আজ দুই বাংলার সাহিত্যজগতে পরিচিত এক নাম। তাঁর লেখনী দেশের গণ্ডি পেরিয়ে

কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে বার্ষিক দোয়া, ২০২৫ সালের অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি মু. রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা

লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে আমের শহর রাজশাহীতে আনন্দ ভ্রমণ।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: প্রতিবছরের ধারাবাহিকতার অংশ হিসেবে লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে এবারও অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আনন্দ ভ্রমণ । দেশের উত্তরাঞ্চলের ঐতিহ্য, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রেস ক্লাবের সদস্যরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। ভ্রমণের শুরুতে সাংবাদিকরা রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ী ও এর প্রাচীন

লাকসামে নবাব ফয়েজুন্নেছা চৌধুরাণীকে নিয়ে বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও কনটেন্ট নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: নারী শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে অসামান্য অবদান রাখা উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব ফয়েজুন্নেছা চৌধুরাণীর জীবন, কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত হয়েছে “নবাব ফয়েজুন্নেছা চৌধুরাণী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য” শীর্ষক সেমিনার এবং কনটেন্ট নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার বিকেলে লাকসামের ঐতিহাসিক

কে হতে যাচ্ছেন নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জমিদার বাড়ি জাদুঘর সম্পর্কিত জীবনীভিত্তিক সেরা কনটেন্ট ক্রিয়েটর

লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জমিদার বাড়ি জাদুঘর এবং উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জীবন ও কর্মকে কেন্দ্র করে আয়োজিত কনটেন্ট প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে শুক্রবারে। আজ (শুক্রবার) বিকেল ৩টায় নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জমিদার বাড়ি জাদুঘর প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।