কুমিল্লা পদুয়া বাজার বিশ্বরোডে জননী এন্টারপ্রাইজের চলন্ত কাভার্ডভ্যানে আগুন। 

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার বিশ্বরোড এলাকার পদুয়ার বাজার ফ্লাইওভারে জননী এন্টারপ্রাইজের একটি কাভার্ডভ্যানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় আগুনের সূত্রপাত হলে চালক দ্রুত গাড়িটি নিরাপদ স্থানে থামানোর চেষ্টা করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply