লাকসামে স্কুলছাত্রীকে ইভটিজিং, অটোরিকশাচালককে ৬ হাজার টাকা জরিমানা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে স্কুলে যাওয়ার পথে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এক শিক্ষার্থীকে অশালীন ভাষায় ইভটিজিং করার অভিযোগে ইয়াছিন নামে এক অটোরিকশাচালককে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অটোরিকশাচালক ইয়াছিন অশালীন ভাষায় উত্ত্যক্ত করেন।

কুমিল্লায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

কুমিল্লা জেলায় অভিযানে গ্রেপ্তার ১৯৩ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা পুলিশের অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের একটি ভিডিও পর্যালোচনা করে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাং ‘SBS’ গ্রুপের তিনজন এবং ‘CTG’ গ্রুপের একজন সদস্য রয়েছে। এদিকে কুমিল্লা জেলা পুলিশের নিয়মিত মাদক, কিশোর