কুমিল্লায় দুই হত্যাকান্ডের ঘটনায় ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

অটোরিকশা ছিনতাইয়ের জন্য দুই চালককে হত্যার অভিযোগ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় অটোরিকশাচালকসহ দুই তরুণ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল ওয়াদুদ ওরফে মানিক (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্যও উদ্‌ঘাটন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের

মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার রায় ঘোষণার জন্য

লাকসামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের ঐক্য, মতপ্রকাশের স্বাধীনতা ও আধুনিক লাকসাম পৌরসভা গঠনের প্রত্যয় লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁর ব্যক্তিগত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান

লাকসাম জংশনে ছিনতাই ও মাদক চক্রের দৌরাত্ম্য

নিরাপত্তাহীনতায় সাধারণ যাত্রী, বাড়ছে উদ্বেগ, এমপির জরুরি হস্তক্ষেপ কামনা লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: দেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনগুলোর অন্যতম লাকসাম জংশনে ছিনতাই ও মাদকসংশ্লিষ্ট অপরাধের অভিযোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে জংশনের বিভিন্ন প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও সংলগ্ন লেকের পাড় এলাকায় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত রেলযাত্রীদের অভিযোগ,

১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন

সাত ধাপে ভোট, ২০২৭ সালের ২৭ মে শেষ ধাপের নির্বাচন নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে দেশের ৬৩ জেলার ৮০টি উপজেলার সব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি

কুমিল্লায় আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ সভায় সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন হুইপ নিজান

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভা চলাকালে সাংবাদিকদের বের হয়ে যেতে বলার ঘটনায় হুইপ নিজান সমালোচনার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এই সভায় গণমাধ্যমের উপস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

১৩ বছরের আইনি লড়াই শেষে ১০ শতক জমির দখল পেলেন নাঙলকোটের রেজিয়া বেগম

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই শেষে আদালতের ডিক্রির মাধ্যমে ১০ শতক জমির দখল বুঝে পেয়েছেন রেজিয়া বেগম। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ ও দখল হস্তান্তর কার্যক্রমের মধ্য দিয়ে ওই জমির দখল বুঝিয়ে দেওয়া হয় তাঁকে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শরিফপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট,

কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ রোজী আক্তার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ

কুমিল্লা আদর্শ সদরের নতুন ইউএনও সজীব তালুকদারের যোগদান

স্বচ্ছ ও হয়রানিমুক্ত সরকারি সেবা নিশ্চিত করার অঙ্গীকার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সজীব তালুকদার। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮তম ব্যাচের এই কর্মকর্তা মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে আদর্শ সদর উপজেলায় যোগ দিয়েছেন। নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক উন্নয়ন

নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবিতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষার্থীদের লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণ এবং অবৈধ দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ