

সাতক্ষীরার হাওয়ালখালী কয়ারবিল বটতলায় অবস্থিত মদিনাবাগ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ১২তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আছর থেকে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আখতারুজ্জামান (মুরাদ)।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইনতাজ গাজী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন মুন্সিগঞ্জের সিরাজদিখানস্থ সৈয়দপুর জামিয়া এমদাদিয়ার বিশিষ্ট আলেম হযরত মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা শামীম রেজা সিদ্দিকী ও হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম কামরুজ্জামান ও ফখরুল ইসলাম বকুল।
মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল মদিনাবাগ মাদ্রাসার হিফজ বিভাগ থেকে পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্নকারী সাতজন শিক্ষার্থীর পাগড়ি গ্রহণ।
পাগড়ি গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—
১. হাফেজ খালিদ সাইফুল্লাহ — পিতা: মাওলানা মুরাদ হোসেন। গ্রাম: ব্রাহ্মণডাক্তা, থানা: মনিরামপুর, জেলা: যশোর।
২. হাফেজ মুহাম্মদ সাঈদ আহমাদ — পিতা: মুহাম্মদ আশরাফুল ইসলাম। গ্রাম: কুলিয়াডাঙ্গা, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।
৩. হাফেজ মুহাম্মদ ওমর ফারুক — পিতা: মুহাম্মদ মফিকুল ইসলাম। গ্রাম: রামেরডাঙ্গা, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।
৪. হাফেজ মুহাম্মদ সাকিবুল ইসলাম — পিতা: মুহাম্মদ আব্দুল কুদ্দুস। গ্রাম: বিসুট, থানা: আশাশুনি, জেলা: সাতক্ষীরা।
৫. হাফেজ মুহাম্মদ শাহিন হোসেন — পিতা: মুহাম্মদ দেরাজুল গাজী। গ্রাম: বড়দল, থানা: আশাশুনি, জেলা: সাতক্ষীরা।
৬. হাফেজ মুহাম্মদ তানজিদ হোসেন তামিম — পিতা: শেখ নাজিম উদ্দীন। গ্রাম: বাগানবাড়ি, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।
৭. হাফেজ মুহাম্মদ তানভীর হোসেন — পিতা: শেখ নাজিম উদ্দীন। গ্রাম: বাগানবাড়ি, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।
মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। বক্তারা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কুরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
উল্লেখ্য, মদিনাবাগ মাদ্রাসার নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং কিতাব বিভাগে মাদানী নিসাবে উর্দু কায়দা থেকে মিজান জামাত পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
মদিনাবাগ মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
