

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্যোগে সারাদেশে ঈদ সালামি বিতরণের অংশ হিসেবে কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইউনিয়নের ২৫ জন অসহায় ব্যক্তির প্রত্যেককে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। ঈদকে সামনে রেখে এই আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী ও এমপি আবুল কালামের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিন উদ্দিন, হিসাব সহকারী জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
প্রতি ওয়ার্ড থেকে ৩ জন করে মোট ২৫ জনকে এই সহায়তা প্রদান করা হয় বলে জানা গেছে।
তবে এ নিয়ে স্থানীয় বিএনপির একাংশ অভিযোগ করেছেন, উপকারভোগীদের তালিকা প্রণয়নে স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির পছন্দ অনুযায়ী তালিকা তৈরি করা হয়েছে।
