

কুমিল্লা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা মহানগরের ৩ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ কুমিল্লা মহানগরের ৩ নং ওয়ার্ড এলাকার রেসকোর্স এলাকায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কৃষক দলের সভাপতি কাজী শাহিনুর।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী শিল্পী, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম।
৩ নং ওয়ার্ড কৃষক দলের নেতা রিয়াজুল আলম মুক্তার সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন এর আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী তাসরিন আক্তার পারুলসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
