
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে -এ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের প্রায় ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে তেল, পেঁয়াজ, ছোলা, ডাল, আলু ও মুড়িসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে এ সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন।
বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী , মোঃ এমরান হোসেন, ওবায়দুল হক মজুমদার, ফরিদ, রহিম বাদশাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বলেন, রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বিগত পাঁচ বছর ধরে তিনি গরিব ও অসহায় মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের দোয়া ও ভালোবাসা এবং দলীয় মনোনয়ন পেলে তিনি উত্তরদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

