

মওদুদ আব্দুল্লাহ শুভ,বার্তা সম্পাদকঃ
কুমিল্লায় এক নারীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কুমিল্লা সেন্ট্রাল প্রেসিডেন্ট আব্দুল্লাহ সহ ঢাকার একটি অনুসন্ধানী রিপোর্টিং টিম এড রাসেল আহমেদ সহ৬-৭ জনের একটি টিম ঘটনাটি উদঘাটন করতে গ্রামে যায়।
এবং অনুসন্ধানে নেমে জানা যায়, মৃত নারী বিষপান করার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) রিপোর্টে সরাসরি উল্লেখ করা হয়—এটি আত্মহত্যাজনিত মৃত্যু।
আইন অনুযায়ী, এ ধরনের ঘটনায় প্রথমে ইউডি (অপমৃত্যু) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হয় এটি হত্যা নাকি আত্মহত্যা। কিন্তু এই ঘটনায় যথাযথ তদন্তের আগেই একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটিকে হত্যা মামলা হিসেবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“মামলা সবসময় আইন অনুযায়ী গ্রহণ করা হয়। এটি হত্যা নাকি অপমৃত্যু—তা সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে নির্ধারণ করা হয়। এই ঘটনায় ইউডি (অপমৃত্যু) মামলা নেওয়া হয়েছে।”
অনুসন্ধানে আরও জানা যায়, অভিযোগকারী পরিবারসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র যাচাই করে দেখা গেছে—ঘটনাটি আত্মহত্যার দিকেই ইঙ্গিত করে। অথচ কিছু মহল এটিকে হত্যা হিসেবে প্রচার করে এবং এমনকি ২ লাখ টাকার সমঝোতার কথাও ছড়ায়, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার।
এ বিষয়ে অপরাধ বিশ্লেষক ও আইন বিশেষজ্ঞরা বলেন,
“ঘটনাটির প্রেক্ষাপট ও রিপোর্ট পর্যালোচনা করে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়। যদি হত্যা হতো, তাহলে সাধারণত ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ঘটনাস্থলেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হতো।”
তারা আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট ও ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হয়। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার নিরপেক্ষ তদন্তকে বাধাগ্রস্ত করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
সংশ্লিষ্ট মহলের দাবি, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনাকে বিকৃত করে উপস্থাপন করছে, যা শুধু তদন্তের গতিবিধিকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং সাধারণ মানুষের মাঝেও বিভ্রান্তি ছড়াচ্ছে।
