কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে সিটি কর্পোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনালে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। নগরের পরিবেশ উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় গৃহীত চলমান উদ্যোগের অংশ হিসেবে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রশাসক টার্মিনাল এলাকার সার্বিক পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি টার্মিনালের বিভিন্ন অংশে গিয়ে পরিচ্ছন্নতার মান, বর্জ্য অপসারণের ব্যবস্থা এবং কর্মীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। বিশেষ করে নিয়মিত বর্জ্য অপসারণ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সিটি কর্পোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, শুধুমাত্র প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়—নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া একটি টেকসই পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং টার্মিনাল এলাকাকে স্থায়ীভাবে পরিচ্ছন্ন রাখতে নিয়মিত মনিটরিং জোরদারের নির্দেশ দেন।

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply