কুমিল্লা দুর্গাপুরে সমাজ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু

স্টাপ রিপোর্টঃ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নে মাদক ও সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায় নতুন এক সামাজিক সংগঠন “সমাজ উন্নয়ন পরিষদ”-এর যাত্রা শুরু হয়েছে।

আজ শুক্রবার আনুষ্ঠানিকতার মাধ্যমে মদিনগর, রংপুর ও ধনপুর গ্রামের যুব সমাজকে সঙ্গে নিয়ে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি এবং কুমিল্লা জেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম। তাঁর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন—মোঃ মনির হোসেন, মোঃ শরীফুল ইসলাম, হাসানুল কবির সোহেল, আবুল হাসেম, মোঃ ফরহাদ হোসেন, খালেদ বিন আলম, মোঃ আবদুল্লাহ, আব্বাস আলী, মোঃ বাবুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবগঠিত “সমাজ উন্নয়ন পরিষদ”-এর নেতৃবৃন্দ জানান, সংগঠনটি মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply