

চরমনাই পীরের কণ্ঠে দুর্নীতিবিরোধী বার্তা, হাতপাখায় ভোট চাওয়ার আহ্বান
লাকসাম(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশে এর এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় লাকসাম স্টেডিয়াম মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমীর, পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর জনগণের মধ্যে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা তৈরি হলেও রাজনৈতিক অংশীদারদের অবস্থান বদলের কারণে সে প্রত্যাশা পূরণ হয়নি। এ প্রেক্ষাপটে শরিয়াভিত্তিক ন্যায়রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনী মাঠে রয়েছে।
জনসমাবেশে দলটির আমীর চরমনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম কুমিল্লা ৯ আসনের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের পক্ষে হাত পাখা মার্কায় ভোট চেয়েছেন এবং দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল সমতা, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময়ে রাষ্ট্র পরিচালনায় থাকা গোষ্ঠীগুলো বারবার দুর্নীতিতে জড়িয়েছে এবং সাধারণ মানুষের শ্রমের অর্থ বিদেশে পাচার করে বিতর্কিত ‘বেগম পাড়া’র মতো স্থাপনা গড়ে তুলেছে।
রাজনৈতিক অংশীদারদের অবস্থান বদল হলেও দূর্নীতি বন্ধ হয়নি। এ প্রেক্ষাপটে শরিয়াভিত্তিক ন্যায়রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক দৃঢ় প্রতিঙ্গাবদ্ধ।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ। তিনি বলেন, ভোট কেবল একটি অধিকার নয়—এটি আমানত। সমাজে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে লাকসামকে জেলা ঘোষণা এবং মনোহরগঞ্জকে পৌরসভায় উন্নীত করা এবং নাথেরপেটুয়াকে থানা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
সমাবেশের শেষ পর্যায়ে চরমনাই পীর প্রার্থীর হাতে প্রতীক হিসেবে ‘হাতপাখা’ তুলে দেন এবং ভোটারদের বিবেকের রায় সঠিক জায়গায় দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন সুমনসহ স্থানীয় নেতাকর্মীরা।
