

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
বাংলাদেশ দোকান মালিক সমিতি এর কুমিল্লা জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সমিতির কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কান্দিরপাড় সিটি মার্কেটের অনির্বাণের স্বত্বাধিকারী সৈয়দ জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের চেয়ারম্যান আলহাজ্ব জামাল খন্দকার। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চকবাজার শাপলা মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম (ভিপি নজরুল)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা জেলার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটি নিরলসভাবে কাজ করবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও সদস্যদের সহযোগিতা কামনা করেছেন এবং সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
