
নিজস্ব প্রতিবেদকঃমহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মেলিত পেশাজীবি পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
কুমিল্লা টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে আমিনুর রশিদ ইয়াসিন এবং কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী-এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে পরিষদের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাংলাদেশ সম্মেলিত পেশাজীবি পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম শাহীনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব এড. রেজাউল করীম মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মির্জা ফসিউদ্দিন আহম্মেদ (শাহীন মির্জা), ইঞ্জিনিয়ার মোরশেদ, মোঃ আবুল কালাম, ডা. বশির আহম্মদ, দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, জয়যাত্রা সম্পাদক এড. মির্জা সাইদিয়া আইরিন জ্যোতি, মাইনুল হোসেন ভূইয়া, জাকির হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল। তাঁদের এই ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

