ভাঙবো কিন্তু মচকাবো না”—দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আবুল কালামের।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ধানের শীর্ষের প্রার্থী আবুল কালাম মঙ্গলবার উত্তরদা ইউনিয়ন ও আজগড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেন। সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত দুই ইউনিয়নে মোট পাঁচটি জনসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে উত্তরদা ইউনিয়নের নাড়িদিয়া গ্রামে জনসভা অনুষ্ঠিত হয়। এরপর মনপাল গ্রামে জনসভা শেষে রাজাপুর হয়ে আজগড়া ইউনিয়নের কৃষ্ণপুর ও চিলুইন গ্রামে জনসভা করেন তিনি। মনপাল হাজী আনা মিয়া সুপার মার্কেট এলাকায় আয়োজিত জনসভায় আবুল কালাম ভোটারদের উদ্দেশে বলেন, একটি দলের কিছু নেতাকর্মী মসজিদে গিয়ে ভোট চাইতে পারে —এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ মসজিদ হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে গিয়ে কেউ ধানের শীর্ষের পক্ষে ও ভোট চাইতে পারবে না এ ব্যাপারে সবাইকে সর্বচ্চ সর্তক থাকতে হবে।

এ সময় তিনি উত্তরদা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লাকসাম উপজেলা যুবদলের সম্মানিত সদস্য এবং রাজাপুর নির্বাচনী কেন্দ্রের সদস্য সচিব সাইফুল ইসলামকে ধন্যবাদ জানান।

আবুল কালাম বলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। তাকে ব্যবহার করে কেউ দুর্নীতি করবে—এমন আশা পরিত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন,

“ভাঙবো কিন্তু মচকাবো না—দুর্নীতির বিরুদ্ধে কোনো আপস নয়।”

তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, ক্ষমতায় গেলে এলাকার প্রতিটি অনিয়মের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে আবুল কালাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সাধারণ মানুষের অধিকার হরণ করছে।

তিনি আরও বলেন,

“রাষ্ট্র মেরামতের পথে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। জনগণের ভোটে নির্বাচিত হলে আমি লাকসাম-মনোহরগঞ্জকে চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেবো।”

আবুল কালাম বলেন, উন্নয়ন শুধু সড়ক-কালভার্ট নির্মাণে সীমাবদ্ধ নয়; সুশাসন, ন্যায়বিচার ও জননিরাপত্তা নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন। নির্বাচিত হলে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং ভোটারদের সচেতনভাবে ধানের শীর্ষে ভোট প্রদানের অনুরোধ করেন।

Leave a Reply