লাকসামের ইউএনও এর তাৎক্ষণিক অভিযানে দখলমুক্ত নওয়াব ফয়েজুন্নেছার ওয়াকফ সম্পত্তি।

লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার -এ ঐতিহ্যবাহী সংলগ্ন ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা নস্যাৎ করেছে লাকসাম উপজেলা প্রশাসন। ইফতারের আগ মুহূর্তে টিনের বেড়া তুলে জায়গা দখলের চেষ্টা করা হলেও দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাদুঘরের পশ্চিম পাশে হঠাৎ করে টিনের ঘেরা নির্মাণ শুরু হয়। একই সময় পৌরসভার অর্থায়নে নবাব বংশধরদের পুনর্বাসনের জন্য নির্মিত দোতলার কক্ষে তালা ঝুলিয়ে দেয় দখলচক্র। স্থানীয়দের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করেন।

সংবাদ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার নেতৃত্বে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ টিনের বেড়া অপসারণ এবং ঝুলানো তালা ভেঙে দিয়ে স্থাপনা দখলমুক্ত করা হয়।

স্থানীয়দের দাবি, প্রায় ১০ কোটি টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন এই সম্পত্তি দীর্ঘদিন ধরেই দখলচেষ্টার ঝুঁকিতে রয়েছে। অভিযোগ আছে, দোলোয়ার হোসেন সবুজ নামের এক ব্যক্তিকে মোতাওয়াল্লী পরিচয়ে ত্রুটিপূর্ণ রেকর্ড তৈরির মাধ্যমে জমি দখলের চেষ্টা করা হচ্ছিল।

ঐতিহাসিকভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রায় ২৯৭ একর জমি ওয়াকফ করে গেছেন দানবীর । স্থানীয়দের ভাষ্য, এর মধ্যে প্রায় ২৯০ একর ইতোমধ্যে দখল হয়ে গেছে, বাকি অংশও হুমকির মুখে।

ইউএনও নার্গিস সুলতানা বলেন, “ওয়াকফ সম্পত্তি রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। অবৈধ দখলচেষ্টা বরদাশত করা হবে না।” তিনি জানান, নবনির্বাচিত সংসদ সদস্য এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছেন।

জাদুঘরের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঐতিহাসিক এই সম্পত্তি রক্ষায় নিয়মিত নজরদারি ও কঠোর আইনি পদক্ষেপ জরুরি। বৈধ কাগজপত্র থাকলে তা আদালতের মাধ্যমে উপস্থাপন করাই একমাত্র গ্রহণযোগ্য পথ।

প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও ওয়াকফ সম্পত্তি রক্ষায় নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Leave a Reply