লাকসামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

লাকসাম(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী এ কে এম সরওয়ার সিদ্দিকীর পক্ষে প্রচারণা চালানো হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা-৯ আসনের দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী এ কে এম সরওয়ার সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। এছাড়া বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা-১০ আসনের দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ইয়াছিন আরাফাত, হাসানাত আব্দুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রার্থী এ কে এম সরওয়ার সিদ্দিকী লাকসাম ও মনোহরগঞ্জ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে নির্বাচিত হলে কাজ করার আশ্বাস দেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে হাসানাত আব্দুল্লাহ কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করেন। তিনি সময় টিভি, ডিবিসি নিউজ ও একাত্তর টিভির নাম উল্লেখ করে সমালোচনামূলক মন্তব্য করেন। এছাড়া তিনি আইনশৃঙ্খলা বাহিনী নিয়েও বক্তব্য দেন—যা নিয়ে সভায় উপস্থিতদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়।

সমাবেশকে কেন্দ্র করে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

Leave a Reply