দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ দুইজন আটক

নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দিতে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে

চলন্ত বাসে ড্রাইভারের স্ট্রোক, যাত্রীদের নিরাপদে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ

নিজস্ব প্রতিবেদকঃ পেশাগত দায়িত্ববোধ, বিচক্ষণতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পৃথিবী থেকে বিদায় নিলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবাসপুর গ্রামের বাসচালক শাহজাহান। কক্সবাজার থেকে ঢাকাগামী ‘লাল সবুজ’ পরিবহনের একটি বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজের শারীরিক অবস্থার অবনতি বুঝতে পেরেও শেষ মুহূর্ত পর্যন্ত বাসের নিয়ন্ত্রণ ধরে রেখে

লাকসামে স্কুলছাত্রীকে ইভটিজিং, অটোরিকশাচালককে ৬ হাজার টাকা জরিমানা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে স্কুলে যাওয়ার পথে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এক শিক্ষার্থীকে অশালীন ভাষায় ইভটিজিং করার অভিযোগে ইদ্রিস নামে এক অটোরিকশাচালককে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অটোরিকশাচালক ইদ্রিস অশালীন ভাষায় উত্ত্যক্ত করেন।

কুমিল্লায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

কুমিল্লা জেলায় অভিযানে গ্রেপ্তার ১৯৩ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা পুলিশের অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের একটি ভিডিও পর্যালোচনা করে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাং ‘SBS’ গ্রুপের তিনজন এবং ‘CTG’ গ্রুপের একজন সদস্য রয়েছে। এদিকে কুমিল্লা জেলা পুলিশের নিয়মিত মাদক, কিশোর

লাকসামে প্রবাসীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে দুবাই প্রবাসী হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। তাঁর দাবি, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লাকসাম

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে পাস করে নি কেউ

কুমিল্লা প্রতিনিধিঃ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক শূন্য ৪ শতাংশে। বোর্ডটির অধীন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পাস করতে পারে নি। বিপরীতে শতভাগ কৃতকার্য হওয়া কলেজের সংখ্যা মাত্র চারটি। ফলাফল বিপর্যয়ের মুখে পড়া ওই ১৫টি প্রতিষ্ঠানকে দ্রুত কারণ দর্শানোর (শোকজ)

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

লাকসামে অভিযান চালিয়ে উদ্ধার ৬ লাখ টাকার ব্যাটারি স্টাফ রিপোর্টারঃ মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের ভুজপুর থানা পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, প্রায় ৬ লাখ টাকা বাজারমূল্যের

লাকসামে খাসির মাংসে ইনজেকশনের মাধ্যমে পানি পুশ করে ওজন বৃদ্ধি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে খাসির মাংসে ইনজেকশনের মাধ্যমে পানি প্রবেশ করিয়ে ওজন বৃদ্ধি এবং ফ্রিজে সংরক্ষিত মাংস তাজা বলে বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে লাকসাম দৌলতগঞ্জ মাংসের বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা

কুমিল্লায় আব্দুস সামাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও সবজির বীজ প্রদান 

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে আবদুস সামাদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও সবজির বীজ প্রদান সামাজিক ও মানবিক সংগঠন আবদুস সামাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে জগন্নাথ পুর ইউনিয়নের নসরাইল গ্রামে যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী ও শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুস সামাদের আয়োজনে শুক্রবার বিকেলে নরসরাই গ্রামের

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইতিহাস-ঐতিহ্যের গৌরবময় পথচলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৯ বছরে প্রদার্পণ লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ব্যানার-ফেস্টুন আর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে লাকসাম পৌর শহরে উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামের সামনে