সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার। কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মাঠপর্যায়ে মোতায়েনকৃত

ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুবেল হোসেনের বাঁচার আকুতি, মানবিক সহযোগিতার আবেদন।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কাগৈয়া গ্রামের বাসিন্দা মোঃ রুবেল হোসেন দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ব্যয়বহুল চিকিৎসার কারণে তার পরিবার আজ চরম আর্থিক সংকটে পড়েছে। পরিবার সূত্রে জানা যায়, রুবেল হোসেনকে বাঁচাতে তার পরিবার বসতভিটা ছাড়া সব জমিজমা বিক্রি করে দিয়েছে। এরপরও

কুমিল্লা-৯ আসনে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী ড. সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

" লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে দৌলতগঞ্জ স্টেশন সংলগ্ন ব্যাংক রোডে অবস্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় লাকসামে কর্মরত প্রিন্ট

— কুমিল্লা-৯ আসনে ধানের শীর্ষের প্রচারণা শুরু করলেন আবুল কালাম।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীর্ষের প্রার্থী আবুল কালাম আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল থেকে নিজ এলাকা লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর গ্রাম থেকে প্রচারণা কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় গণসংযোগ

আগামীকাল থেকে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু,ভোটের আমেজ কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রচারণা শুুরু হবে আগামীকাল থেকে। কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ও শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা । এ আসনে মোট ৮ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনকে উৎসবমুখর করতে সব প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে ভোট প্রার্থনা করবেন।এবং দিবেন নির্বাচনী এস্তেহার। তবে নির্বাচনী প্রচারণায় আছে

লাকসামে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসাম উপজেলায় নিজ বাসা থেকে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষক শরিফুল ইসলাম লাকসাম উপজেলার আল আমিন ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিক্ষক শরিফুল ইসলাম ব্যাচেলর ছিলেন এবং একাই বাসায় বসবাস করতেন। গত দুইদিন ধরে তিনি স্কুলে যাচ্ছিলেন না এবং মোবাইল

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ও লাকসাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আফরাতুল করিম রিমু’র বাবা মারা গেছেন।

লাকসাম(কুমিল্লা) প্রতিনিধিঃ দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ও লাকসাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আফরাতুল করিম রিমু’র বাবা কিছুক্ষণ পূর্বে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের ইন্তেকালে লাকসাম প্রেস ক্লাবসহ সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন সজ্জন, ধর্মপ্রাণ ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিত

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নতুন সীমানা প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে ব্যবস্থা গ্রহনে স্মারকলিপি প্রদান।

মওদুদ আব্দুল্লাহ বার্তা সম্পাদকঃ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীরের দক্ষিণ-পূর্ব পাশে ফুলের বাগান ধ্বংস ও জনগণের চলাচলের রাস্তা সংকীর্ণ করে নতুন সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কুমিল্লা মহানগরীর সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রধান বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি

কুমিল্লা–৯ আসনে সামিরা আজিম দোলার মনোনয়ন বৈধতা, বিএনপিতে অস্বস্তি।

লাকসাম ( কুমিল্লা)  প্রতিনিধিঃ কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার মনোনয়ন বৈধতা পেয়েছে। এর আগে মনোনয়ন যাচাই-বাছাই শেষে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জেলা নির্বাচন অফিসার তাঁর মনোনয়ন বাতিল করেছিলেন। তবে পরবর্তীতে আপিলের মাধ্যমে তিনি মনোনয়ন বৈধতা ফিরে পান। সামিরা আজিম দোলা কুমিল্লা–৯ আসনের প্রয়াত বিএনপি নেতা কর্নেল আনোয়ারুল আজিমের কন্যা।

খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে — আবুল কালাম

লাকসাম(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের ধানের শীর্ষের প্রার্থী আবুল কালাম বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি যুব সমাজকে খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় মনোযোগী