লাকসামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলার ৬নং উত্তরদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামারবাগ গ্রামের কাবলি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মো: আবুল খায়েরের বসতঘরের সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।