লাকসামের খিলা উত্তর বাজারে সড়ক দুর্ঘটনায় ২ নারীর মর্মান্তিক মৃত্যু।

লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার লাকসাম উপজেলার খিলা উত্তর বাজার রাজাপুর মাজার গেট সংলগ্ন সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপন দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতরা হলেন আনোয়ারা বেগম (৭৬), বাসিন্দা গাজীমুড়া, লাকসাম পৌরসভা এবং জাহানারা বেগম (৬৬), বাসিন্দা রাজাপুর, উত্তরদা

সন্ত্রাসী ষড়যন্ত্র অব্যাহত: অপরাধ দমন ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে অভিযোগ।

স্টাফ রিপোর্টারঃ ধারাবাহিক অপরাধ, হামলা, দস্যুতা ও চাঁদাবাজির অভিযোগে কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড ইসলামপুর এলাকার বাসিন্দা, পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের পরও তিনি কাঙ্ক্ষিত প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেছেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, গত প্রায় এক দশক ধরে

কুমিল্লার লালমাইয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অটোচালকের মর্মান্তিক মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, লালমাই এলাকার রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন আসার সময় অসাবধানতাবশত তিনি রেললাইনের খুব কাছে অবস্থান করায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার

লাকসামে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬।

লাকসাম (কুমিল্লা-৯) প্রতিনিধি: আজ  অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬।  কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে  বিভিন্ন কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনার কার্যক্রম। সকাল ৯টার দিকে বিএনপির প্রার্থী আবুল কালাম নিজ কেন্দ্র পাশাপুর সরকারি

কুমিল্লার চানপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চানপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পরবর্তীতে তার মৃত্যু হয়। ১০ ই ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার   দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, চানপুর ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকার দ্রুতগতিতে চলছিল। এ

কুমিল্লা চকবাজার তেলিকোনায় এক্সট্রা ইলেকট্রনিকস এর উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদনঃ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর তেলিকোনা চৌমুহনীতে এক্সট্রা ইলেকট্রনিকস এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি ও সুজনের এর কুমিল্লা সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। তিনি তার বক্তব্যে বলেন আমি সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আর ব্যবসায়িকদের পক্ষে। এ

আপিল খারিজ, মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমিশন

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে করা আপিল নামঞ্জুর করে মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমিশন। বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনে দীর্ঘ শুনানির পর মনোনয়ন বৈধতা বহাল মর্মে ঘোষণা করা হয়। কমিশন সূত্র জানায়, কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সির মনোনয়ন নিয়ে আইনি জটিলতা

  কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৪ (দাউদকান্দি–মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল মুন্সির মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নতুন আইনি জটিলতা। ঋণ খেলাপি সংক্রান্ত একটি মামলায় হাইকোর্টের দেওয়া রায় সম্প্রতি চেম্বার আদালত স্থগিত করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আইন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইকোর্টের রায় স্থগিত থাকায় আপাতত মঞ্জুরুল মুন্সি ঋণ খেলাপি

১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: লাকসামে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। এবং লাকসাম থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ, উপজেলা কৃষি

লাকসাম উপজেলা বাটিয়াভিটা গ্রামে ধানের শীর্ষের পক্ষে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লার লাকসাম উপজেলায় নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় ৬নং উত্তরদা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাটিয়াভিটা গ্রামে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে গ্রামের বিভিন্ন সড়ক,